ঠান্ডার আমেজ পিয়ালী দত্ত · কবিতা · 2015-02-06 · 1117 ভিউ শীতল-শীতল ঠান্ডা হাওয়া বইছে সন্ধ্যাবেলা গরম কাপের এক সিপ কফি কাটায় জড়তাবেলা নীল আকাশে মেঘের চেয়েও ভারি হলো হাওয়া রাতের বেলা হিমের স্পর্শে সুমধুর গান গাওয়া চাদর-সোয়েটার-মাফলারেতে মোরান মানুষগুলো জড়তায় আচ্ছন্ন সব ঠান্ডার আমেজ এলো... শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (8)