সকালবেলার আমেজ ভরা চায়ে চুমুক
দিতেই মনে হল চিনি নেই তাতে
বোকা বাক্সে বন্দির ছলে নোনতার
জায়গায় কামড় বসালাম হাতে...
স্নিগ্ধ সকাল ভোরের আমেজ জানায়
শুভ্র সকাল... বাস-গাড়ি-ট্রাম
ছুটছে শুধু ক্লান্ত হবে বিকাল
রাতের ডিনার নয় নেহাত মন্দ
যদিও আছে মুরগির ঝোল
কাল-পরশু রাখবো বাকি
ফাস্টফুডের খানিকটা রোল...
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।