কালো পুতি পিয়ালী দত্ত · কবিতা · 2014-10-23 · 1078 ভিউ একটা-দুটো করে কালো পুতি ভরে মালা গেঁথে যাই নতুন আকাশ ভোরে হলো সুতো গাঁথায় পুতির দলে-দলে শতপদ্মের স্থলে চোরা হাসি চোরা কান্না জীবনের কথা বলে পুতি থেকে মালা মালা ছিড়ে পুতি স্বপ্ন থেকে আশা আশা ভেঙে খুনসুটি...! শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (10)