বাঙালী রেস্তোরা পিয়ালী দত্ত · কবিতা · 2014-07-29 · 751 ভিউ ভাত-ডাল-আলুভাজা খেতে ভারি মজা বিউলির ডাল-আলুপোস্ত মজার হবে বেশতো চিংড়ি-ইলিশ-পারশে রয়েছে সাথে সর্ষে রুই-কাতলা দিয়ে প্রাণ দিল ভরিয়ে নোনতা-টক-ঝাল সবজি দিয়ে ডাল পাপড় ও চাটনি খুশি দাদু-নাতনি রসগোল্লা-দই শেষপাতে কই... শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (7)