বলো সখী তারে গিয়ে
স্বপ্ন গুলো ভাসিয়ে দিলো,

ভাসিয়ে দিলো জলের ধারে
খুঁজে পাবো কি স্বপ্ন টাকে,

চলে গেলো সে অনেক দূরে
বুকে আমার ব্যাথা দিয়ে,

যায় না ব্যাথা বুক থেকে
চোখের ত্বরে কান্না ঝড়ে,

কান্না আমার কথা হয়ে
ঝড়ছে পানি অঝড় ঝড়ে,

মুখের কথা মুখেই রইল
কষ্ট গুলো চাপিয়ে দিয়ে,

দিন গুলো যায় আনমোনা হয়ে
সময় যে কাটে ক্ষনে ক্ষনে,

দিন গুলো আজ কোথায় গেলো
অন্ধকারের অন্তরালে।