মোমবাতিটাতে আলো জ্বালিয়েছি তোমাকে দেখবো বলে

নিভীয়ে গেলে আলো জ্বলিয়ে দেখবো আবারো।



নদীতে নৌকা নিয়ে ঘুরে বেড়াব আমি তুমি

শুনবো পাখিদের গান দেখবো শ্যামল প্রকৃতি।



নিরব তুমি আমি দু’জনে পাশা পাশি

দু’চোখে চোখ রেখে তুমি বললে ভালোবাসি।



আকাঁশে জমেছে কালো মেঘ বৃষ্টি হবে

দুলছে দূরের গাছ বয়ছে ঘন বাতাশ।



নিঃশব্দে বসে আছি দু’জনে কাছা কাছি

যেন মনে হয় এ ভাবে কাটিয়ে দেই আ-জীবন।