পলাশ বনে আগুন লাগে শুধুই তোর শোকে
কত সময় পেরিয়ে যেত আমার এই বুকে,
সিগারেটের ধোয়া যেমন লিখতো কবিতা
কথা ছিল তোকে করবো আমার নবনীতা
শুকিয়ে যাওয়া সুখস্মৃতি মূর্খ শব্দবাণ
আমার বোতামে লাগিয়েছিস তোর পাঁজরের টান।
এখনো তোর গন্ধ পাই কীর্তিনাশার বুকে
নবীন ধুলো শাঁখ বাজায় যৌবনের সুখে
চিরল পাতার হাতছানিতে করতে পারি ভুল
চোখে চোখে আঘাত করে দিয়েছি মাশুল
শূন্য হাতে ছুড়ে দিলি অচিন আধার পানে
বুঝেছিস কি কোনদিন ঘর সংসারের মানে ?
১১.০৮.২০১৬
মন্তব্য (8)