উত্তরাগামী সকল বাসগুলো ঠাই দাড়িয়ে যায় , যেন এখনই সহমরনে রওনা দেবে। স্কুলে হাতভুমি বলতে কি শেখায় আমি তেমন জানি না কারন ঋতু বলতে আমি ছয়টা বুঝি আর হাত সাফাই মানে ত্বরিত গতিতে কাজ। আজকাল ঋতু নাকি বাসনা , ভোজন আর ভ্রমন ?  

আপনি শহরের স্তন বেয়ে নির্বাসনে যাবেন বলে ঠিক করছেন কিন্তু জানেন না ধানক্ষেতে এখনো বিচ্ছিন্ন ঘামের গন্ধ পাওয়া যায়। আপনি হয়তো ভাবছেন লাল টুকটুকে বৌ, আসলে  স্নানের আগে কেউ বলতে পারতো না কেন লতানো শরীরের ঠোঁট দুটো কেঁপে কেঁপে উঠে। নাহ! আপনি হয়তো নারীর কথা ভাবছেন । আমি বলছি পরিশ্রমী সে মোষের কথা যে বলেছিল পুরো দেশে বিশ্বজিৎ অজস্র ,ফসলের মুনাফা পাবো কোথা !

কর দিন। জানেন না এটা ২১০০ সালের পৃথিবী?  

নতজানু আগুনকে ভালবাসলেও নদী বিছিয়ে দেবে তার বুকের অস্থির ডোরাকাটা মালতি ঢেউ যেখানে সিন্দুক খুঁজে বন্দী করতে যাবেন আপনার সমস্তটা।নিজেকে বন্দী করা অনন্ত পুরুষই জানেন এই শহর কিশোরী থেকেই বিধবা। আসলে ভালবাসছেন শারীরিক মৃত্যু।
আপনি এতো কিছু করেছেন অথচো পাখি পোষেন নি!
 
তখনও দেখি উত্তরাগামী বাস গুলো ঠাই দাড়িয়ে আছে , শবদাহে অংশগ্রহণ শেষে আপনি ঋণী হয়ে যান সেই আগুনের কাছেই।
ক্লাস শুরু হলে আমি স্যার কে বললাম , স্যার আমাদের নতুন অধ্যায়ের নাম কি ?

"বোমারু বিমান, লাল ফৌজ ও জাতিসংঘ"

“তোমাকে ভালোবাসি" শব্দটা এখনো পুঁজিবাদ নিয়ে আছে ।সীমান্তে তাকান , জাতিসংঘও বোঝে না ভালোবাসার কত শক্তি!  

।। অনির্বাণ সূর্যকান্ত।।
০৬।০৮।২০১৭