ঘুম ভাঙল ; অন্ধকার সকাল
দেখা না গেলেও বোঝা যায়
কোথাও ফুলে ফুলে ছেয়ে
দুঃসাহসী কোনও ফুলগাছের ডাল… গন্ধসুখী
দরজায় ঠক ঠক ঠক ঠক …
কে এল আবার ?
আতঙ্কে কৌতূহলে জানালা একটু ফাঁক ; উঁকি…
আবছা শরীর ; কে হতে পারে ? কে ?
নিশ্চিত হই চোখ ছোট করে দেখে
রক্ত-পাত হচ্ছে হাতে এমন একটা ফুল ডাল
দরজার বাইরে দাঁড়িয়ে আমারই খট খটে কঙ্কাল
মন্তব্য (3)