লজ্জিত মৃত্যু ফিরে চলেছে,
অপমান আর হেরে যাওয়ার ধুলো-কাদায় বিপর্যস্ত মুখ
হতজ্ঞান অন্ধকার এইমাত্র গুটিয়ে নিল নিজেকে
আলো এসে পড়েছে বারান্দায়
গাছের পাতায় পাতায় ঝিকিমিকি কিরণ-কৌতুক ;
কবির ভ্রু কুঁচকে আছে ।
ডাইনে তাকায়, বাঁয়ে তাকায়, সামনেও তাকা্য...।
রাস্তা চলেছে, দু'ধারে লতা-গুল্ম-ঝোপ, গভীর খাদ, পাক-দণ্ডী
চিত্রক্ল্প নাগ-ক্ল্প চলেছে এঁকে-বেঁকে এঁকে বেঁকে...
কবিকে খায়...
Comments (8)