তোমার এই যেমন খুশী তেমন করে চলা যদি
জীবন হতে পারে,
যা খুশী তা করা যদি ......
ইচ্ছে করে কষ্টগুলো দেওয়া যদি......
শরীর দিয়ে শরীর পাওয়া যদি......
হাসি নিয়ে বিদ্রুপ দেওয়া যদি...
ভালোবাসা হতে পারে,
তবে আর আমি রাত জেগে
ফ্লাক্সের চা খেয়ে......
কলমে দাঁতের ঘা এঁকে......
কবিতা লিখব না ; কেননা
কবিতা এখন থেকে
এলোমেলো কিছু শব্দে......
অবিন্যস্ত বর্ণমালায়......
নিরর্থক বাক্যে প্রান পাবে ।
Comments (6)