আজকের বিষয় শ্রেনীর কৌতুকে গিয়ে কোন জোকস পেলাম না, তাই মনে মনে ভাবলাম আমিই একটা জোকস লিখে দিই ।
দুই মাতাল পাড়ার গলির মোরে খুব ঝগরা লেগেছে, একজন বলছে মাথার উপরে খুব সুন্দর চাঁদ উঠেছে, আরেকজন বলছে ওটা চাঁদ না ল্যাম্প পোষ্টের মাথায় বৈদ্যুতিক লাইট । এ নিয়ে যখন দুই মাতাল একেবারে চুরান্ত তর্কাতর্কি করছিল এমন কি মারামারির উপক্রম ঠিক তখনি ঐ রাস্তা দিয়ে একজন ভদ্রলোক আসছিল, উনাকে দেখে দুই মাতাল গিয়ে ধরলেন, "দাদা আপনিই বলুন ওটা লাইট না চাঁদ ?"
ভদ্রলোক অবস্থা বেগতিক টের পেয়ে নিজেকে বাঁচাতে একটা জোৎসই উত্তর খুঁজে বেড় করলেন , কারন যে কোন পক্ষের কথা বললেই অপর পক্ষের নেক নজরে পড়ার সম্ভাবনা প্রবল , তাই তিনি বললেন, " আমি ভাই এই পাড়ায় নতুন এসেছি, ঠিক জানিনা ওটা লাইট না চাঁদ".........
মন্তব্য (30)