আকাশের মাঝে কালো মেঘের ঘনঘটা আজ বিলীন,
সোনালী সুর্যের আলো গায়ে মেখে হাসছে আজ দিন।
হালকা বাতাস গায়ে লাগিয়ে ঘাসফুল গুলো দোলে,
তুমি আসবে বলে

চাঁদের কলঙ্ক গুলোও ইদানীং মুখ লুকোয়,
কৃষ্ণচূড়ার বিস্তৃত এখন ধাত্রীময়।
পুকুরের শান্তজলে মৎসকন্যা তরঙ্গ তোলে,
তুমি আসবে বলে।

রাতের নিস্তব্ধতাও আজ নিজেদের মধ্যে কলোরব করে,
চাঁদের আলো ধরিত্রীর বুকে মুক্তোন্যায় ঝরে পড়ে।
অপবিত্রতাও অজানা এক পথ ধরে গিয়েছে চলে,
তুমি আসবে বলে।

বসন্তের রঙিনতায় আজ চারপাশ আন্দোলিত,
শহরের অলিগলি,ফুটপাথে নেই কোনো অবহেলিত।
এক অদ্ভুত মুগ্ধতা বিরাজ করছে পৃথিবীর কোলে,
তুমি আসবে বলে।