যদি বন্ধু হও শ.ম.ওয়াহিদুজ্জামান · কবিতা · 2023-06-25 · 398 ভিউ আকাশের বুকে যত তারা আছে সবই হয়ে যাবে তোমার যদি তুমি আমার বন্ধু হও। বাগানে ফুটবে হাজারো নতুন ফুল গাছে গাছে ডাকবে আবার পাখি যদি তুমি আমার বন্ধু হও। সবুজে ভরে উঠবে ধূসর দুনিয়া দিকে দিকে বইবে আবার সুবাতাস যদি তুমি আমার বন্ধু হও। শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (6)