যে পথে যে ভাবনায়
মন ভেসে চলে হায়
তার কোনো দেখা নাই
উল্টো পথে চলাচল তাই।
হৃদয়ের কামনা বাসনা
বন্ধ রেখে আনাগোনা
সংগ্রাম শুধু সারাবেলা
সহ্য সময়ের ছলাকলা।
অসহায়ত্বে টিকে থাকা
একূল ওকূল সবই ফাঁকা
অসমতল পথের রেখা
চুপচাপ নীরবে দেখা।
কন্টকিত পথ আঁকাবাকা
স্বপ্নের পথে শুধু ধোঁকা
চলতে চলতে আঁখিজল
পরিশেষ থাকে সম্বল।
যে প্রত্যাশায় অবগাহন
যার তরে শুধু কাঁদন
সে ত অধরাই থাকে
শুধু খোঁজ জীবন বাকে।
মন্তব্য (8)