একা‌কি দাঁ‌ড়ি‌য়ে জীব‌নের বালুচ‌রে
চল‌তে চল‌তে এই অবনী প‌রে
মূলতঃ কেউ সঙ্গী হয় না‌রে
শুধু অ‌ভিনয় জীব‌ন জু‌ড়ে।


সত্য মিথ্যা একাকার বা‌রেবা‌রে
‌মিথ্যার জয়জয়কা‌রে
সত্য হারা‌তে চায় রে
স‌বে‌তে ডুব শুধু স্বা‌র্থের প‌রে।


দু‌নিয়া জু‌ড়ে এইভা‌বে স্বা‌র্থের ত‌রে
স‌বে একা‌কি ছো‌টে আপন ক‌রে
আর শুধু অ‌ভিনয় জীবনজু‌ড়ে
ব্যর্থ জীব‌নের বালুচ‌রে।


জীব‌নের এই অদ্ভূত খেলা ‌রে
‌নিঠুর নিয়‌তির সাজা‌নো ঘ‌রে
পুতু‌লের ম‌তো অ‌ভিনয় ক‌রে
‌টি‌কে থাকা জীব‌নের বালুচ‌রে।