গতকাল একতরফা ভাবে হয়ে গেলো বাংলাদেশের দশম সংসদ নির্বাচন। কথায় আছে স্বভাব নাকি মরলেও যায় না। আর সেজন্যেই সম্ভবতঃ নির্বাচনের আগেই অর্ধেকের বেশি আসনে বিনা প্রতিদ্বন্দীতায় জেতার পরেও আওয়ামীলীগ এই নির্বাচনে কারচুপি থেকে সরে থাকতে পারেনি। নিচের ইউটিউবের ভিডিওগুলো দেখলে কিছুটা আভাস পাওয়া যাবে কেমন হয়েছে এবারের নির্বাচন।















স্বৈরশাসক এরশাদ এবং বি এন পি-র পর এবার দেশের ৫০০ কোটি টাকা খরচ করে একতরফা লোকদেখানো নির্বাচনের খাতায় নাম লেখালো দেশের স্বাধীনতার পক্ষের শক্তি হিসাবে পরিচিত আওয়ামীলীগও। দুঃখ, দলমত ভেদে আমাদের দেশের সব রাজনৈতিক দল আসলে একই রসুনের একেক কোয়া।