ফেসবুক কিংবা জিমেইল একাউন্ট দিয়ে তারুণ্যে প্রথমবার লগইন করার সময় স্বয়ংক্রিয়ভাবে সদস্যের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যায়। তবে কেউ চাইলে সরাসরি তারুণ্যে রেজিস্ট্রেশন করতে পারে। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে।
[ol]
[li]
যেকোন পাতার বামপাশের লগইন মেনু হতে "তারুণ্য লগইন" বাটনে ক্লিক করুন।
[/li]
[li]
লগইন-এর পাতায় লগইন ফরমের নিচে দেখবেন লেখা আছে:
[p][i]তারুণ্যে আপনার কোন একাউন্ট না থাকলে [url=/account/register]এখানে ক্লিক করে[/url] রেজিস্ট্রেশন করুন[/i]।[/p]
এখানে ক্লিক করলে রেজিস্ট্রেশনের পাতা দেখাবে।
[p]
[center][img]/images/p/reg-form.png[/img] [/center]
[/p]
[/li]
[li]
রেজিস্ট্রেশনে ফরমে লগইন নামটি অবশ্যই ইংরেজী অক্ষরে দিতে হবে।
[/li]
[li]
পাসওয়ার্ড ন্যূনতম ৬ অক্ষরের হতে হবে।
[/li]
[li]
ফরমে সব তথ্য ঠিকমতো দিয়ে নিচের "যোগ দিন" বাটনে ক্লিক করলে আপনার ইমেইলে রেজিস্ট্রেশন সংক্রান্ত একটি ইমেইল পাঠানো হবে।
[/li]
[li]
ইমেইলের ইনবক্সে কয়েক মিনিটের মধ্যে তারুণ্যের কোন ইমেইল না পেলে স্প্যাম ফোল্ডারে দেখুন।
[/li]
[li]
ইমেইলে দেয়া লিঙ্কে ক্লিক করলেই আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাবে, এবং আপনি তারুণ্যের লগইন পাতা থেকে রেজিস্ট্রেশনের সময় দেয়া লগইন নাম ও পাসওয়ার্ড দিয়ে তারুণ্যে [url=/faq/login.html]লগইন[/url] করতে পারবেন।
[/li]
[/ol]