ক্ষত----


এসেছিলাম একটা সবুজ পাতার খোজে
আমার রেখে যাওয়া পাতায় আজ দ্গদগে
বাসা বেধেছে অসংখ্য মাটি খেকো পোকা
আজ সেই নিখুঁত রং টা নেই
নেই কোন সজীবতা
ক্ষত -একটা ক্ষত চিহ্ন বয়ে বেড়াচ্ছে অনবরত
সে পাতায় তো কোন ক্ষত ছিল না !
ছিলো না কোন ফাগুনের শুষ্কতা ।।