অনেক সরল কথা যেমন স্পষ্ট করা যায়না
তেমনি অনেক ভাললাগাও ভালবাসা হয়না!
নিরাশার দ্বন্দ্ব বাঁধি আশার শেকলেতে
যুগপৎ হেঁটে চলা আলো আঁধারীতে!

চোখ দু’টি জেগে থাকে কার প্রতীক্ষায়
অনুরাগের পাঁপড়ি মেলে খুঁজে কি সে দূর মলয়ায়?
হৃদয়ের উপত্যকায় ছায়া পড়ে কার নিতি
ভালবাসা প্রীতিমূলে জাগে তার স্বপ্নালু স্মৃতি!

নদীর কাছে গিয়েছিলাম - চাইতে খানিক জল
নদী বলে; পাতকূয়াতে জল করে টলমল!
কোথায় কি জল মিলে জানতে আসি নি
নদীজলের তূলনা তাই করতে পারি নি!

মেঘের কাছে কেঁদে বলি; দাও না খানিক বৃষ্টি
মেঘ বলে দ্যাখ – আছেই খানিক চাতকের পুষ্টি!
কোকিল গো, খয়েরী বসন্তের হলো যে অবসান
কুহু-স্বরে তাই ডেকোনা তো আর সারা দিনমান!

সুখের বাসরে বুঝি রাত কাটে প্রহর সম
দুঃখের আসরে দেখ দিবসও হয়; বর্ষতম!
হলেম নাহয় মুক-বধির দু'চোখ বোজে অন্ধ
তারপরেও হয় যেন গো প্রলয় মাতম বন্ধ!!