সত্য নয় মরীচিকা - জানি;
কখনো আলোক বর্তিকা হয়ে জ্বলে,
ভ্রান্ত যদি আশার বচনও কিছু;
অঙ্কুর জাগে হৃদয় মৃত্তিকাভূমে!
স্বপ্নছায়ায় লব্ধ ছবি; হোক না রূপক –
আশা জাগায়, পূলক আনে ভাবে
ভ্রান্ত আশার ভিত্তি হয়েও
প্রনোদনার চিত্র আঁকে, বীজ বোনে সে মনে!
বোধ চেতনায় প্রখর যে জন –
ব্যস্ত সদা জ্ঞান যোজনার নেশায়
যুক্তি বিনে পা’ ফেলেনা
পায়না সে সুখ মিথ্যা ভাষনেও!
দূর্ভাগা সে; স্বপ্ন ভুলে – হয়না ছবি আঁকা
নেই তো আশা, মিথ্যে ভাষা
হারায় মায়া ও উধাও প্রেষনা
মরু ধূ-ধূ জীবন যে তার রয় চারিদিক ফাঁকা!
মন্তব্য (20)