স্বপ্নের সপ্তর্ষীমন্ডল ঘিরে থাকা আমার আকাঙ্ক্ষারা
চেয়ে থাকে পাথর চোখে; অপলক ননস্টপ্।
চাহিদার প্রকরণ ক্রমে দীর্ঘ থেকে দীর্ঘতর হয়
কী নেই তাতে –
রং সাবান ফুল প্রজাপতি সপ্ত-সাগর অষ্ট-জান্নাত স-ব!
লক্ষ আলোকবর্ষের বাদামীযাত্রার হলে অবসান
এরা ক্লান্তিতে নু’য়ে পড়ে
সম্ভাব্য গলির নীল সীমানায় আর পৌঁছা হয়না!
তখনো আকাঙ্ক্ষার তালিকা সংশোধন করেই চলি
বিশ্রামের সময় এলে;
অনন্ত আকাঙ্ক্ষার সচকিত প্রেরণায় যতিচিহ্ন বসে
আর আমি ইতিহাস চোখে জেগে থাকি!
মন্তব্য (8)