বিক্ষিপ্ত কথামালা সাজালেই যদি কবিতা হয়
তাহলে ইহাও একখান কবিতা –
ভাবনাগুলো গিরি গুহা হয়ে পাথার-প্রান্তরে খাবি খেতে খেতে নিমেষে খামচে ধরে কবিতার পাতা। উহারা কখনো ভাসে, কখনো ভাসায়... ভাবনার নাব্যতায় কখনো ভাসে কবি, কখনো হারায়।
নিরুপায় কবি; একটু একটু করে খাতার দখল চলে যায় কিছু শৃংখলে বাঁধা উশৃংখল শব্দের কোলে। মগজ গলে গলে পড়ে, প্রশান্তিরা উষ্ণশিখা হয়ে নাসিকায় জ্বলে আর পেয়ালায় ওমর খৈয়াম ঢেলে চলে নিঃশব্দ পান।
ঝর্ণার প্রস্রবণের মতই উপল ছুঁয়ে সুখের ব্যথারা নদী হয়ে ছুটে সাগর মোহনায় আর কবিতার ভেলায় ভেসে কবি স্বপ্ন দেখে সাগর পাড়ি দেবার। এভাবেই কুঁড়ি মেলে একটি নতুন আখ্যান। আমি কবি হয়ে উঠি! সত্যি কি তাই!!
Comments (27)