শ্যাম রাধা
প্রেমের আঁচর হেনেছো
কি রাধা, শ্যামের চিত্ত মাঝে
শ্যামলে কেমন খেলিছে আলো
স্নিগ্ধ পরশ তেজে।
ঝলসিছে চাঁদ অধর জুড়িয়া
মুগ্ধ বিমল, শ্যাম বিস্ময়ে;
কুসুমে ফুটিছে ননীর মায়া
আলোকে অবনী ভাসিয়ে।
হৃদয় মাঝে বাজিছে বীণা
ঘুম নেই আঁখি পাতে
নীপবনে বাজে শ্যামবাঁশরী
মন উদাস এই রাতে।
মুকুলে শোভিছে আভা
তেজ প্রখর দেহ শোভা
হৃদয় দিয়েছে দোহে
চাহে প্রেম মনোলোভা।
অলি খুঁজে মধু পরাগ
ফোটা সতেজ মল্লিকার
শ্যাম যাচে সুজন হতে
শ্যামকিশোর রাধিকার।
মন্তব্য (25)