[বাসনা]
বাসনা যে বার বারে কি’বা পেতে চায়
জানেনা সে দামী কী যে সাধ-সাধনায়?
দিন যায় হেলে-ফেলে রাত আসে ধীরে
চাওয়া-পাওয়ার স্বপ্নরা আসে ঘুরে ফিরে!
ফ্রিজ-গাড়ি-টিভি চাই, জোত জমি যাহা পাই
নিরাশার মাঝে থেকেও স্বপ্ন তো বোনা চাই।
কী যে চাই, কি হারাই কিছু নাহি বুঝা যায়
পেলে কিছু বলে মন আরো বেশী পেতে চাই।
বাসনার ছলা-কলা বুঝা বড় দায় রে
সাধ আর সাধ্য কি গজে মাপা যায় রে?
কঠিন তেমন নয়তো আবার সহজও নয় কিছু
বুঝাতে কি চায় মন; বেশী-কম উঁচু-নিচু।
দিবসের ভানু হাতে ঘুরি নিশি-ভোর
গহিন তামস তারে করতে নারি দূর।
আঁধার রাতে গহীন বনে আশার আলো জ্বালাতে
আয়তো রে মন পড়াই লাগাম অলীক বাসনাতে।
মন্তব্য (15)