তুমি: মাঝে মাঝে আমাদের কথা হবে,
মাঝে মাঝে।
আমি: না, মাঝে মাঝে আমাদের কথা হবে না,
মাঝে মাঝে কথার মানুষ আমরা ছিলাম না।
মাঝে মাঝে বলার কথা তুমি রেখো
অন্য কারো সাথে
শুনতে চাওয়ার হিরিক লাগবে দেখো
জলে না নেমে মাছ ধরার মানুষ অনেক
তাদেরকে বলো
মাঝে মাঝে তুমি তাদেরকে শুনিও।
এত আধুনিকতা আমি বুঝি না!
মন্তব্য (18)