তুমি দেখে রেখো
আমি আকাশ দিলাম লেখে
তুমি তারাদের দেখো
ঐ চাঁদটাকেও
ও আমার মতোন একা
কেমন যেন ফ্যাকাসে
মন খারাপ করা ম্যাটম্যাটে।

ওকেও মনে হয় ছেড়েছে কেউ
আপন কেউ
যেমন ছেড়েছে সে
একটা কালো দাগ ওরো আছে
আমার মতোন
কাছে থেকে দেখা ভার
অসম্ভব সাবধানী দাগ।

ওর যত্ন নিও
ওর যত্ন দরকার
নাহলে একদিন বিশ্বাস উঠে সবার
একরাতের খেলা হয়ে যাবে সব
ওর যত্ন নিও খুব
ওর তোমায় দরকার।