চেষ্টা করে দেখতে পারো
দোষের কিছু নেই
যদি পারো মুছতে
ঠোঁটে কামড়ের কাম
ভিজা চুলের ছবি
আর সেই কালো তিলটা
যার জন্য তুমি অস্থির।
চেষ্টা করে দেখতে পারো
দোষের কিছু নেই
যদি পারো ভুলতে।
একবার শুধু মনে করে সব
ভুলে যেও সব
আমার পায়ের স্পর্শ
ছেড়ে যেওনা বলা
বেলী ফুলের দাবী
মেঘ ছোঁয়ার আশা
লাল শাড়ির বায়না।
ভুলে যেও সব
দোষের কিছু নেই
যদি পারো ভুলতে।
মন্তব্য (6)