কতটা উড়লে
আকাশ ছোঁয়া যাবে
কতটা পথ উলটো গেলে
তোমায় পাওয়া যাবে
কতটা নীল মনে মাখলে
তোমার দয়া হবে
কতটা সময় অপেক্ষায় গেলে
তোমার দেখা হবে
কতটা আশা আশাই নিয়ে
আমার মরণ হবে?