ধুম করে মনে হলো
ভাললাগে
একদম ধুম করে
শুধুই ভাললাগে।
অন্যের মাথায় আনিনি
ছিনিয়ে আনলাম
একদম ছিনিয়ে
বললাম ভালবাসি
তুমিও তাই।
ওটা ভালবাসা ছিল না
আমার শুধু ভাললাগা
অন্য কারো ছিলে
তাই ছিনিয়ে আনা
অন্য কিছু নয়।
শুনে রেখো অন্য কিছু নয়
শুধু ভাল লাগা
শুধুই তাই
অন্যদেরও যেমন লাগে
তেমনটাই।
এর থেকে বেশি না
আমি তোমায় ভালবাসিনি
শুধু ছিনিয়ে এনেছি
এটা ভালবাসা না
এটা শুধুই অল্পের টান।
এটা ভালবাসা না!
Comments (10)