না মানুষ নেই আনিসা নাসরীন · কবিতা · 2016-08-05 · 624 ভিউ পোড় খাওয়া ভেবো না পোড় খাওয়া নই ক্ষত বিক্ষত নই কোথাও কোন দাগ নেই পোড়ার কোন চিহ্ন নেই লুকানো কোন অভিমান নেই ফেলে আসা কান্না নেই ক্লান্ত পথের পথিক নই আটকে থাকা আকাশ নই কান্না ভেজা গান নেই আমার কোন না মানুষ নেই। শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (12)