রোদ পোড়া দুপুরে
আজো ভাবি
নিশ্চয়ই রোদ চশমা ওঠেনি চোখে।
কপাল কুঁচকে নিশ্চয়ই আছো
ঠা ঠা রোদ যে,
চোখ টাটাচ্ছে নিশ্চয়ই।
ওই দেখ পানি আসলো
কেন যে করো?
মাঝে মাঝে রোদচশমা খুলে রাখি
পুড়ুক চোখ
মনের মতোন
শেষ হয়ে যাক
মরে যাক চোখ
গলে যাক কাজল
নষ্ট হোক সব।
রোদ চোখ পোড়ায় না আমার
পানিও আনে না
আনে তোমার না থাকায়।
মন্তব্য (10)