কোন মানে নেই আনিসা নাসরীন · কবিতা · 2016-06-18 · 677 ভিউ তুমি তো জানো সাঁতার না জেনে ডুবে যাওয়ার কোন মানে নেই। তুমি তো জানো ক্ষুদ্র আমায় ভালবেসে হারিয়ে যাওয়ার কোন মানে নেই। তুমি তো জানো নোনা লাগা কাজলে পাত্তা দেবার কোন মানে নেই। তুমি তো জানো আমায় রেখে সাথে নিজেকে হারানোর কোন মানে নেই। শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (11)