চলে যাচ্ছ
চলে যাও
রূক্ষতার কোন প্রয়োজন নেই
যাবে তো জানিই
আলাদা কেন হবে
আলাদা হলে তো হেরে যেতে
হেরে যাওয়ার কথা নেই এখানে
জিতে রও।

ছেড়ে গেলে
জানি তো
এমনই তো হবার ছিল
সন্ন্যাসীদের ঘর বলতে কিছু নেই
সুবিধাবাদী সন্ন্যাসীদের তো আরো নেই
হেরে যাওয়ার কথা নেই এখানে
জিতে রও।