আমরা এখন অনেক চিন্তিত রাষ্ট্রধর্ম নিয়ে। ভাবটা আমাদের এমন যে রাষ্ট্রধর্ম ইসলাম যদি প্রতিষ্ঠিত না হতো তবে তা বিলুপ্ত হয়ে যেত। বিলুপ্ত হয়ে যেত মানব সমাজ।

আমিও একজন মুসলিম। বলতে গেলে ৫ ওয়াক্ত নামাজ পরতে চেষ্টা করি। অনেক সময় তা হয়ে উঠে না। ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হচ্ছে, কেন সব কিছুর উপরে আমরা মানুষ কে আনতে পারিনা! এই মানুষের জন্যই আমাদের সবকিছু। ধর্মকে তার মাঝে বড় করে কি লাভ। যার যার ধর্ম থাক না তার তার কাছে। বিভেদে সব থেকে ক্ষতি আমাদের। হোক না সে হিন্দু কিংবা বৌদ্ধ কিংবা খ্রিষ্টান না হয় অন্যকিছু। তাতে কি খুব বেশি আসে যায়? সব ধর্মের মানুষ মিলেই তো একটি দেশ। মানুন আর না মানুন এটাই সত্য।

আসুন না গাই মানবতার গান। মানুষের থেকে বড় যে আর কোন সত্য নাই।