যে ছবি ঘুমিয়ে আছে
নিঃস্তব্ধ এই অন্তরে,
দিয়েছি তারে স্বাধীনতা
ফিরাবোনা আর সেগুন বাগিচাতে।
সহস্র জনমের সাধনাটি তার
ভাঙতে চাইনা পলকে,
মিশে যাক সে অজানায়
মরু-প্রান্তর কিবা হাওয়াতে।
যত খানি বুকে ভালোবাসা ছিল
দিয়েছি যে তারে বিলিয়ে,
হৃদয় ড্রয়ারের খসড়া ভেবে
হয়তোবা দিয়েছে জ্বালিয়ে।
তবুও তারে কভূ করিনি দোষী
গোধূলীর রং এ রাঙিয়ে,
ঘুমিয়ে থাক সে বোকা বাঙালিনী
রঙিন শাড়ী দেহে জড়িয়ে॥
Comments (14)