বরষার রাতি
নেই কোন সাথী
কিভাবে কাটবে প্রহর,

পড়েছি বিষাদে
কর্তার ফাঁদে
শূন্য-সার অন্তর।

বুক ভরা আশা
জীবনে হতাশা
ঘর বাঁধা বালুচরে,

যাহারে ডাকি
হৃদয়ে আঁকি
যায় সে দূরান্তরে।

এই ভবঘর
ব্যাথার লহর
কে করিবে দূর,

আসিলে প্রভাত
বাড়ালে দুহাত
গাহিবে কে; মম-সুর?

শুন্য তরী
অজানা নগরী
কোন্ পথে ধরি হাল,

জানো কী বন্ধু?
দুঃখের সিন্ধু
বহে ঠিক কত কাল?