এক সাগরের ভালোবাসায়
অন্য স্রোতের ডাকে
কী যে সুখের পেতে খোঁজ
কোনসে পথে হাঁটছি রোজ
প্রতারণা করছি আমি কাকে?
কোনটা ভালো কোনটা খারাপ
কোনটা বেশী দামি?
কিসের আমার অহংকার
তুলছে মাথা বারংবার
যা তা কেন যাচ্ছি ভেবে আমি?
কেন কেন কেন আমার
সবটা এলোমেলো?
হারিয়ে কেন মনের জোড়
সবকিছুতে হচ্ছি বোর
সবকিছুকে হচ্ছে মনে খেলো।
কার সাথে যে বাজি ধরে
হারিয়ে দিলাম কাকে!
কথা হলো সত্য এই
ঠকিয়ে আমি নিজেকেই
পড়ে গেছি এখন দুর্বিপাকে।
মন্তব্য (7)