বালিকা নুফরাত জেরীন · কবিতা · 2016-01-18 · 1003 ভিউ বালিকা তোমার মন কী ভাবে সারাক্ষণ ? কার বিরহ শোকে দাওনা কাজল চোখে ? আলুলায়িত কেশ অপরিপাটি বেশ । কাকে পাবার আশা বাঁধছে বুকে বাসা ? দু’চোখে কিসের ঘোর দু’কূলে জাগায় ভোর । কে জানে কোন সুরে ফের দাঁড়াবে ঘুরে ! শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (2)