কষ্টের ভেতর নিজেকে আবিষ্কার
অচেনা কারোর প্রতিবিম্ব কেঁদে ওঠে আয়নায়
তবু চোখ বন্ধ করে বলি, আমি ভালো আছি।

কারও দ্বারস্থ হওয়া,
অনাকাঙ্ক্ষিত কিছু পাওয়ার লোভ.....
খালি হাতে ফিরে এসে রিক্ত হাতের শিরায়
চোখ মেলে বলা, আমি ভালো আছি।

মৃত্যুরা চুষে নেয় জীবনের তরল।
কে যেন আমাকে ঢেকে ফেলতে চায়
সফেদ কাফনের আবরণে।
তবু দাঁতে দাঁত চেপে সহ্য করা নীরবে।
হ্যা, আমি ভালো আছি!