সবুজ বনানী মোরা করেছি ছেদন,
করেছি বৃথাই শুধু অরণ‍্যে রোদন।
নাই তাই কোকিলের আগমনী গান,
সবুজ বনানী মোরা করেছি ছেদন।
শুনিনা আর বহুকাল পাখীর কুজন,
কাকলীর কলতান হারিয়েছে ভূবন।
সবুজ বনানী মোরা করেছি ছেদন,
করেছি বৃথাই শুধু অরণ‍্যে রোদন।


রচনাকাল........////---১৬/০৩/২০২২
১লা চৈত্র ১৪২৮