ছড়া আর ছড়া
ছড়া-১
চৌধুরীদের টিয়ে টোপর মাথায় দিয়ে
গান ধরেছে আজকে টুনির বিয়ে।
কচুর পাতায় নুন,
কর্তা রেগে আগুন।
মনের সুখে নাচছে মায়ে-ঝীয়ে।
ছড়া-২
চৌকিদারের মস্ত এক সামিয়ানা,
কেটেছে দস্তিমার্কা ইঁদুর ছানা।
নিম গাছের ভূত
বলে আরে ধ্যুত!
সাহস তার আছে মোর জানা।
ছড়া-৩
এসো বসো আহারে
লুচি কয় যাহারে,
আছে কতক মিষ্টি
একি অনাসৃষ্টি!
যাবে কি আর শহরে?
ছড়া-৪
ও পাড়ার ঐ হুতকো মুখো নায়েব মশায়,
রাত দুপুরে যাচ্ছে দেখ ছাতা মাথায়।
লেবু পাতায় ব্যাঙ
লন্বা তার ঠ্যাং,
পুকুর পাড়ে বেজায় জোরে চ্যাঁচায়।
ছড়া-৫
নিম গাছের ঐ গঙ্গা ফড়িং
লাফিয়ে চলে তিড়িং বিড়িং।
চাঁদ উঠেছে,
নাচ জুড়েছে
মাথায় আমার নাই'ক শিং।
রচনাকাল.........২১/১০/২০২০
Comments (5)