মুখোসের আড়ালে মুখ আব্দুর রহমান আনসারী · কবিতা · 2020-10-19 · 454 ভিউ মুখোসের আড়ালে মুখ এতেই দুনিয়ার সুখ। অফুরান মিথ্যার বেসাতি, তাতেই নাকি সোয়াস্তি! জমছে টাকার পাহাড়, মানুষের নাই'ক আহার। উধাও মনের সুখ, মুখোসের আড়ালে মুখ। রচনাকাল...…...১৯/১০/২০২০ .............…. সোয়াস্তি / স্বস্তি, শান্তি শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (9)