সময় এসেছে
এগিয়ে যাবার, আঘাত হানার।
চালাও কোদাল ----
ফসল ফলুক; জীবন বাঁচুক।
কোমর বাঁধ
লড়াই হোক,
জানিয়ে দাও নিজের তেজ।
আঘাত হানো,
খসুক পড়ে টাকার পাহাড়,
মুছে যাক বৈষম‍্য!।
হানো আঘাত, হাঁকো জোয়ান,
পথে নামো, এগিয়ে চলো।