সব কেন সহজেই বদলে যায় ?
দিন বদলায়, ঋতু বদলায়,
বদলায় সময়, মানুষের মনও।

স্বাধীনতার শুরুতে
নেতাদের কত রঙীন প্রতুশ্রুতি
কী সহজেই বদলে যায়।

প্রথম যৌবনে,
যে নারীর ভালবাসা
সেও বদলে যায় একদিন,
প্রেমের চাবীকাঠি চুরি করে
সে বুঝি আজ ফেরার।

বন্ধুর অন্তরঙ্গ প্রীতি,
যা আনন্দে ভরিয়ে দিত মন,
হঠাৎ বদলে যায়
ভোজবাজীর মতই।

কত কিছুই বদলায়
এই পৃথিবীর !
শুধু বদলায়না স্মৃতি,
মধুময় স্মৃতি।

রচনাকাল...../// ১৫ ই আগষ্ট, ১৯৯৭