যদিও এ আর নতুন কথা নয়,
সভ‍্যতা চলেছে এগিয়ে
মানুষ পড়েছে পিছিয়ে।
উন্নত সভ‍্যতার গর্বোদ্ধত
মানুষ প্রকৃতি জয়ের
উদগ্র নেশায়
নদী-অরণ‍্য আর আকাশ
করেছে বিষাক্ত!
বিষবাসে পূর্ণ পৃথিবীর
সভ‍্যতা চলেছে এগিয়ে
মানুষ পড়েছে পিছিয়ে।