এসো পথে নামি।
মিছিলে মেলায় পা।
দিন বদলের স্বপ্ন-স্বাধকের
সাথে মেলাই নিজেকে।
সমস্বরে উচ্চকিত কণ্ঠে
ডাক দিই স্বজনে,
"তৈরী হও, জোট বাঁধো"।
চলো----
সব পথ যেখানে মিশেছে একসাথে,
মুক্তির দাবীতে দামাল যৌবন,
গাইছে জীবনের জয়গান,
সে মিছিলে মেলাই পা।
এসো কবি-----
নতুন দিনের নবদিশা নিয়ে।
যুগান্তরের বার্তাবহ লেখনীতে
উজ্জীবিত হোক নবযৌবন।
এসো,
মিলি একসাথে।
রচনাকাল..../// ০৯ ই মে' ২০১১
মন্তব্য (15)