রেডিওতে, টিভিতে সগর্ব ঘোষণা।
রেকর্ড উৎপাদনে কৃষিবিপ্লব স্বার্থক!
গ্রামে উন্নয়নের বন্যা,
চোখে রোদ-চশমা,
কোমরে জিনস্।
নিন্দুকেরা বলে,
গুদামঘরে ধান-গম-আনাজ পচে,
মানুষ মরে অর্ধাহারে, অনাহারে।
বন্ধ কারখানার,
লক্ষ শ্রমিকের বধ্যভূমিতে দাঁড়িয়ে
শিল্পায়নের ভেল্কিখেলায়
বিপন্ন কৃষিজমি।
উন্নয়নই যখন আশু লক্ষ্য,
অনাচার কেন.......?
রচনাকাল.....///৩০ মার্চ ২০০৯
মন্তব্য (6)