বড় দুঃসময় এখন।
করোনা আবহে,
চলছে লক্ ডাউন!
লক্ ডাউন,
চিন্তা-চেতনা-উপলব্ধির।
সংবাদ মাধ্যমে,
অবিরাম প্রচারীত সংখ্যাতত্ত্বে,
মৃত্যূ মিছিলে দিশাহারা বিশ্বলোক!
শারীরিক দূরত্ব
বজায় রাখতে আমরা
গড়েছি সামাজিক ব্যবধান।
সকলেই আড়চোখে,
সকলকে দেখে।
সন্ধিগ্ধ মন,
ভুলেছে আতিথেয়তা।
আত্মীয়তায়, করমর্দনে,
আলিঙ্গনে, না, না, না।
সমাজ বিচ্ছিন্ন মানুষ,
মনের সুখে তান ধরেছে
লক্ ডাউন! লক্ ডাউন!
Comments (10)