অনেক আগের কথা।১৯৫১ সাল।এক মায়ের কোলে জন্ম নিল এক ছেলে।দেখতে খুব সুন্দর।ছেলেটির নাম রাখা হল সূর্য।
সূর্যের বয়স যখন ১ বছর তখন ৫২ র ভাষা আন্দোলন হয়।সূর্যের গান শোনার খুব শখ।সূর্যের বাবা ওকে একটা রেডিও কিনে দিল।সূর্য রাত-দিন রেডিও তে গাব শুনত আর নিজে নিজে গাইতো।
এখন তার বয়স ২০ বছর।সাল ১৯৭১।
চারিদিকে শুধু যুদ্ধ আর যুদ্ধ।সূর্য মায়ের কাছে যুদ্ধে যাওয়ার অনুমতি চাইলো।সারা রাত মা চিন্তা করলেন।ভাবলেন, "আমার ছেলে বড় হয়েছে।সে নিশ্চই দেশ কে স্বাধীন করবে।আমি আমার ছেলেকে দেশ স্বাধীন করার জন্য যুদ্ধে পাঠাবো।"
পরদিন সকালে সূর্যের মা ওকে আদেশ করলেন যুদ্ধে যাওয়ার জন্য।মায়ের দোয়া নিয়ে সূর্য চলে গেল যুদ্ধে।
তারপর কেটে গেল ৯ মাস...
মা শুধু চিন্তা করে যেতেন তার ছেলের জন্য।এক সময় শেষ হল মুক্তিযুদ্ধ।পাক হানাদার বাহিনী আত্মসমর্পন করল।একে একে মুক্তিযোদ্ধারা ফিরতে শুরু করল।
কিন্তু সূর্য?কোথায় সে?
সূর্যের মা আজ ৪১ বছর তার ছেলের পথ চেয়ে বসে আছে।
সূর্য কি ফিরিবে???
এরকম হাজার মা তাদের ছেলের সন্ধানে পথ চেয়ে।আমরা সেই ছেলেদের ফিরিয়ে দিতে পারবনা।এরকম অসংখ্য দুখিনি মায়ের কথা হয়তো ইতিহাসে ঠাই পায়নি,কিন্তু তারা আছেন আমাদের চারপাশেই।আমরা কখনও সেই ৭১ এর দিন গুলোর কথা ভুলতে পারব না।
(এই গল্প্ টি ২০০৯ এ লেখা যখ্ন আমার বয়স ১০ বছর।সবাই লেখাটিকে ক্ষমার চোখে দেখবেন বলে আশা করছি।)
মন্তব্য (8)